1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন: দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতা, দেশে ফিরলেই ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে বৈঠকে বসছে বিসিসিআই বিশ্ব জনসংখ্যা দিবস আজ; ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর তারুণ্যকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে সমৃদ্ধ আগামী গড়ার আহ্বান রাষ্ট্রপতির জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গোনা বাংলাদেশ ক্রিকেট দল তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা করা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের বাহামাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু, ফ্লেমিঙ্গো এয়ারের ফ্লাইট স্থগিত

বিধিনিষেধ বাড়িয়েছে থাইল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

রাজধানীর পার্কগুলো আগেই বন্ধ করেছে থাইল্যান্ড। এবার অবশিষ্ট পাবলিক স্পেসগুলোও বন্ধ করে দিল দেশটি। নতুন করে কভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছে থাই সরকার। সব মিলিয়ে ব্যাংকক এখন সম্পূর্ণ লকডাউন হওয়ার পথে।

ব্যাংককের রাস্তায় কভিড-১৯ রোগীদের মৃত অবস্থায় পাওয়ার পর থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা অসুস্থদের হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে ১৪ হাজার ৫৭৫ জন্য নতুন করে কভিডে আক্রান্ত এবং ১১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। এপ্রিলে বেশ কয়েকটি অনুষ্ঠান এবং সরকারি ছুটির পর এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে গত বছর দেশটিতে কভিডে সংক্রমিত হয়ে ৩ হাজার ৮১১ জন মারা গিয়েছিল। নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ধীর টিকাদান কার্যক্রমের জন্য থাই সরকার জনসাধারণের ক্ষোভের মুখে পড়েছে। হাসপাতালে জায়গা না হওয়ায় চিকিৎসার জন্য রাস্তায় ও বাড়িতে অপেক্ষা করার খবর প্রকাশের পর প্রায়ুথ চ্যান-ওচার সরকারের কঠোর সমালোচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী একটি বৈঠকে বলেন, সবচেয়ে বড় কথা হলো বাড়িতে ও রাস্তায় অপেক্ষা করা কভিডে আক্রান্তদের সংখ্যা আমরা কীভাবে কমাতে পারি তা ভাফবতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026