1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ৭৫ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। কিন্ত এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৮৯ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৭৫ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৭৫ হাজার ৬০১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৬৭২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনও সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৭১২ জনের। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ৮৩ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৪৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম আর্জেন্টিনা, নবম ইতালি এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026