1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানিকগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি

লোকসভার ওয়েবসাইটে বিবাহিতা, নুসরাত বলছেন বিয়ে হয়নি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন কলকাতার অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। নিখিল জৈনকে স্বামী হিসেবে অস্বীকার করে তিনি জানান, তাদের বিয়ে অবৈধ এবং তারা লিভ-ইন এ ছিলেন।

নুসরাতের এমন বিস্ফোরক মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছেন। তবে তিনি নিজেকে অবিবাহিতা দাবি করলেও ভারতের লোকসভার ওয়েবসাইটে তিনি বিবাহিতা হিসেবেই উল্লেখ রয়েছে। একই সঙ্গে তার স্বামীর ঘরে রয়েছেন নিখিল জৈনের নাম। পশ্চিমবঙ্গ থেকে জয়ী এই তৃণমূলের সংসদ সদস্য ২০১৯ সালের ১৯ জুন বিয়ে করেছেন বলেও তথ্য দেওয়া আছে।

দুই বছর আগে তুরস্কে নিখিলকে নুসরাত জাহান বিয়ে করেছেন এটা সবারই জানা। কিন্তু এই অভিনেত্রী এতদিন পর দাবি করছেন, তাদের বিয়েটি অবৈধ!

নুসরাত এক বিবৃতিতে জানান, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিমের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।

সম্প্রতি নুসরাতের স্বামী নিখিল জৈন জানিয়েছেন, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় শুনেই তার বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন। এবং নুসরাত যদি অন্তঃসত্ত্বা হন, তাহলে সেই সন্তানের বাবাও তিনি নন। কারণ তাদের মধ্যে ৬ মাস ধরে কোনো ধরনের যোগাযোগ নেই।

আরও পডুন: নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি, বিয়ে হয়নি: নুসরাত

গুঞ্জন রয়েছে, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে একই বাসায় ৬ মাস ধরে থাকছেন নুসরাত জাহান। তার গর্ভে যে সন্তান, সেটা এই নায়কেরই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026