1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

ফরাসী প্রেসিডেন্ট ম্যাখোঁকে চড়ের ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো বিব্রতকর অভিজ্ঞতার শিকার হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও। ভিড়ের মধ্যে আচমকাই ম্যাখোঁকে চড় মেরে বসেন এক ব্যক্তি। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর জানিয়েছে বিএফএম টিভি এবং আরএমসি রেডিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এ সময় ব্যারিকেডের উলটো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাখোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন। প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ‘ম্যাখোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়া হচ্ছিল।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদরা। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স এ ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

২০০৮ সালের ডিসেম্বরে বুশের মুখ লক্ষ করে পায়ের জুতো ছুড়ে মেরেছিলেন বাগদাদের এক সাংবাদিক। আর মঙ্গলবার নিজ দেশেরই নাগরিকে হাতে কষে থাপ্পড় খেলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বর্তমানে ফ্রান্সে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন ইমানুয়েল ম্যাখোঁ। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। উল্লেখ্য, সাত মাস বন্ধ থাকার পর ফের খুলছে বার-রেস্তোরাঁ। তার আগেই বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন সে দেশের প্রেসিডেন্ট। সূত্র: স্কাই নিউজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026