1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

মানিলন্ডারিং আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ চার আসামির ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল যুগান্তরকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী আসামি গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, আবেদনে তদন্তকারী কর্মকর্তা শুধুমাত্র বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন। সেখানে কী পরিমাণ গচ্ছিত আছে তা উল্লেখ করেননি। তবে ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু কিছু এফডিআরও রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া অপর তিন আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।

গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডার বনশ্রীতে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরদিন দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ, বিদেশি পিস্তল, গুলি, মদ, এক কোটি টাকা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে বাড্ডা থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মানিলন্ডারিং আইনেও আরেকটি মামলা হয়। গোল্ডেন মনিরের বিরুদ্ধে ইতোমধ্যেই অস্ত্র ও মাদক আইনের মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026