1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

করোনায় আক্রান্ত শ্বশুর, পিঠে করে হাসপাতালে নিলেন পুত্রবধূ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

করোনায় আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে প্রশংসায় ভাসছেন আসামের নীহারিকা।

নীহারিকার স্বামী সূরজ চাকরি কারণে রাজ্যের বাইরে থাকেন। ৭৫ বছর বয়সী শ্বশুর থুলেশ্বরকে দেখাশোনা ও সংসারের সব কাজ তিনিই করেন।

শ্বশুরের জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে নীহারিকা তাকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাহায্য চেয়েও পাননি। তাই শ্বশুরকে পিঠে করে তিনি রওনা হন স্বাস্থ্যকেন্দ্রে। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়লে আসামের অভিনেত্রী থেকে শুরু করে বিহার, মুব্বাই, চেন্না থেকে বহু মানুষ তার প্রশংসা করেন। সেই সঙ্গে সরকারের অব‌্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন অনেকে।

হাসপাতালে নেওয়ার পর থুলেশ্বরবাবুকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুধু শ্বশুরের নয়, পরীক্ষায় নীহারিকারও করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্যকেন্দ্র থেকে থুলেশ্বরবাবুকে হাসপাতাল ও নীহারিকাকে হোম আইসোলেশনে পাঠানো হয়। কিন্তু অসহায় শ্বশুরকে একা ছাড়তে রাজি হননি নীহারিকা। বসে থাকেন স্বাস্থ্যকেন্দ্রে। শেষ পর্যন্ত চিকিৎসক সঙ্গীতা ধর দু’জনকেই অ্যাম্বুল্যান্সে ভোগেশ্বর ফুকনানি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

হাসপাতালে জেনারেল ওয়ার্ড থেকে নিয়ম করে এসে আইসিইউতে ভর্তি শ্বশুরের সেবা করছিলেন নীহারিকা। কিন্তু থুলেশ্বরবাবুর অবস্থা আরও খারাপ হওয়ায় শুক্রবার তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অসুস্থ থাকায় যেতে পারেননি নীহারিকা।

তিনি ভিডিও বার্তায় হাতজোড় করে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘শ্বশুরের রক্ত লাগবে শুনছি। তার পাশে কেউ নেই। আমার নিজের শরীর ক্রমশ খারাপ হচ্ছে। শক্তি শেষ হয়ে আসছে। দয়া করে আমায় গুয়াহাটির একই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। না হলে শ্বশুরমশায়কে সাহায্যের কেউ থাকবে না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026