1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

মিয়ানমারে আবারও সেনাদের গুলি, এক অঞ্চলেই নিহত ২০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

মিয়ানমারের আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার (৫ জুন) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়াঙ্গুনের মূল শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকাটি।

স্থানীয় লোকাল মিডিয়া ও বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর লোকেরা গ্রামটিতে অস্ত্র খোঁজার নামে অভিযান চালাতে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে গ্রামের বাসিন্দারা। এ সময় সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। যা বিগত দুই মাসের মধ্যে একদিনের হিসাবে সর্বোচ্চ বেসামরিক নাগরিকের মৃত্যু।

বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকার কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৮৪৫ জন মানুষ নিহত হয়েছেন। শনিবার নতুন করে আরো ২০ জনের মৃত্যু হলো। সংখ্যাটা বাড়ছেই। যদিও এই সংখ্যাকে অস্বীকার করেছে জান্তা কর্তৃপক্ষ।

ফিলিস্তিনিদের অধিকার ইস্যুগুলো এড়িয়ে যাওয়া উচিত নয়: পুতিন

হ্লেসওয়ে গ্রামের সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে জান্তা সরকারের মুখপাত্রের নিকট পৌঁছাতে পারেনি রয়টার্স। এমনকি তারা স্বাধীনভাবে রিপোর্টটির সত্যতাও যাচাই করতে পারেনি।

স্থানীয় খিট থিট মিডিয়া ও ডেলটা নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। অস্ত্র খোঁজার নামে গ্রামের বাসিন্দাদের লাঞ্ছিত করলে সেনাদের বিরুদ্ধে গুলতি ও ধনুক নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026