1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৫ জুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আয়োজনের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে স্ব-স্ব অবস্থানে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আয়োজক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ জুন বিকাল ৪টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং ৬ জুন বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, প্রতিযোগিতায় জেলার তিন উপজেলা ও নড়াইল পৌরসভার মোট বালক ৪টি ও বালিকা ৪টি দল অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সভা পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।

অনলাইনে এ সময় সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026