1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও সংক্ষিপ্ত সময়ে শেষ হবে বাংলাদেশের নেতাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব সোমবার নয়টি ডিসিপ্লিনে মাঠে নামবে বাংলাদেশ

আসলামুল হকের আসনে ‘পরবর্তী’ ৯০ দিনে ভোট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

সদ্য প্রয়াত সংসদ সদস্য (এমপি) আসলামুল হকের আসনে প্রথম ৯০ দিনে নয়, পরবর্তী ৯০ দিনে উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জাএতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনটি গত ৪ এপ্রিল তারিখে শূন্য হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করিবার জন্য আগামী ২ জুলাই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত দৈব-দূর্বিপাকের কারণে এ দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হইবার ৯০ দিনের মধ্যে উল্লেখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।

ঢাকা-১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদেও নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন আসলামুল হক।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিন হিসেব করলে ভোটের শেষ সময় দাঁড়ায় আগামী ১ অক্টোবর। তবে ইসি সচিব মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, এত দেরিতে নয়, বরং জুলাইয়ের মধ্যভাগেই ভোট হতে পারে। তবে সে সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের কমিশন বৈঠকে।

করোনার কারণে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩ আসনের নির্বাচনও পিছিয়ে দিয়েছে ইসি। এ দু’টি নির্বাচনও হবে পরবর্তী ৯০ দিনে। রি করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026