1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বাংলাদেশকে আরো ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

বাংলাদেশকে উপহার হিসেবে আরো ছয় লাখ করোনার টিকা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার ঢাকায় চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়েছে।

এতে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিকপত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। এর প‌রি‌প্রেক্ষি‌তে বাংলা‌দে‌শে‌কে আরো ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেয়ার কথা শুক্রবার টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন‌কে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এর আগে ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

এ ছাড়া করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদনের কারখানাও স্থাপন করতে চায় বাংলাদেশে। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসবেন বলে শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চীনা দূতাবাস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026