1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

‘এখনও সর্বকালের সেরা কে সন্দেহে থাকলে ফুটবল বোঝেন না’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি নাকি অন্যকেউ, এই প্রশ্নে বহু বিতর্ক হয়েছে-হচ্ছে। সেই প্রশ্নে এবার আর্জেন্টাইন মহাতারকা দারুণ সমর্থন পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক জিনেদিন জিদানের। ৩৯ বর্ষী মেসিকে নিয়ে জিদান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, এখনও যদি সন্দেহে থাকেন সর্বকালের সেরা কে, তাহলে আপনি ফুটবল বোঝেন না। সর্বকালের সর্বসেরা কে? এ প্রশ্নে ৫৪ বর্ষী জিদান বলেছেন, ‘সর্বকালের সেরা বিতর্ক নিয়ে যদি কারও এখনও সন্দেহ থাকে, সত্যি বলতে সেই ব্যক্তি ফুটবল সমাজে থাকার যোগ্য নয়।’ মেসি এবারের ব্যালন ডি’অরের তালিকায়ও নাম তুলেছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। সেবিষয় জিদান বলেছেন, ‘আমার মনে হয়, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে টিকে থাকাটা কতটা অসাধারণ ব্যাপার, তা মানুষ আসলে বোঝে না।’ ‘ব্যালন ডি’অরে সুযোগ থাকলে মেসিকে শতবার ভোট দিতাম। মেসি এবারও জিতলে অবাক হবো না।’ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বজয়ী অধিনায়ক ও আটবার ব্যালন ডি’অর জয়ী মেসি। তালিকায় স্থান করে নিয়েছেন গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা লামিন ইয়ামাল, কাইলিয়ান এমবাপে ও হ্যারি কেনের মতো তারকারা। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026