1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

৪০ তলা থেকে লিফট ছিঁড়ে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৪০ তলা থেকে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিবেদনে হয়, ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়ে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই শ্রমিক।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

এক ধাক্কায় মোট ৪৩ তলা নিচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও কর্তৃপক্ষের এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com