1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

রাজউকের ২৫ প্রতিষ্ঠানের ৪১ ভবন ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের বিবেচনায় খুবই ঝুঁকিপূর্ণ এসব ভবন ভাঙার অগ্রগতি নেই। এমনকি ভবনগুলো খালি করতে দেওয়া নির্দেশনারও বাস্তবায়ন হয়নি।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘এ’ ব্লক। ভবনটির নিচতলায় বিপণিবিতান। সেখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। কিন্তু ভূমিকম্পের বিবেচনায় ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটি ভাঙতে বলেছে। তবে রাজউক বা মালিকপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

শুধু বিএসএমএমইউর ‘এ’ ব্লক নয়, রাজউকের আওতাধীন এলাকায় এমন আরও ৪১টি ঝুঁকিপূর্ণ ভবন পেয়েছে সংস্থাটি। এর মধ্যে একটি ভবন ভাঙা হয়েছে। বাকি ৪১টি ভবন ভাঙা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

রাজউক সূত্রে জানা গেছে, রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে রাজধানী ও এর আশপাশের এলাকায় ৩ হাজার ২৫২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন ‘র‌্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট’ করা হয়। এরপর এসব ভবনের মধ্যে তুলনামূলক খারাপ এমন ৫৭৯টির ‘প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট’ (পিইএ) করা হয়। এতে দেখা যায়, ৪২টি ভবন খুবই ঝুঁকিপূর্ণ। তাই এগুলো ভাঙার সুপারিশ করা হয়েছে।

প্রকল্পের কারিগরি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ভূমিকম্পসংক্রান্ত ম্যাপ অনুযায়ী ৪২টি ভবন খুব ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, পুরোনো ভবন মজবুত করার খরচ নতুন করে নির্মাণ ব্যয়ের ৪০ শতাংশের বেশি হলে সেটি ভাঙার সুপারিশ করা হয়। এই ৪২টি ভবনের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে ঐতিহাসিক মূল্য আছে, এমন ভবন মজবুতকরণের (রেট্রোফিটিং) মাধ্যমে টিকিয়ে রাখতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026