1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, নজরদারিতে চালু হলো এআই প্রযুক্তি পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযানের সঙ্গে জ্যেষ্ঠ ওলামা পরিষদের সদস্যদের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান শেখ সালেহ আল-ফাওযানের সঙ্গে পরিষদের সদস্যরা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানী রিয়াদে নিজের কার্যালয়ে ওলামা পরিষদের সদস্যদের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে পরিষদের সদস্যরা শেখ আল-ফাওযানকে সম্প্রতি জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান এবং ইসলামি গবেষণা ও ফতোয়া বিষয়ক সাধারণ সভাপতির দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান। তারা ইসলামি জ্ঞান প্রচার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সমাজে ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে তার দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন।

শেখ সালেহ আল-ফাওযান সাক্ষাৎকালে বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ইসলাম ধর্ম ও সৌদি আরবের মতো বরকতময় ও নিরাপদ দেশ দান করেছেন। এই দেশ কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে পরিচালিত হচ্ছে।” তিনি আরও বলেন, “দুই পবিত্র মসজিদের সেবার সুযোগ পেয়ে সৌদি আরব গর্বিত। ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে আমাদের শাসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

গ্র্যান্ড মুফতি আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের দেশসহ সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতি বজায় রাখেন।”

পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে শেখ আল-ফাওযান বলেন, জ্যেষ্ঠ ওলামা পরিষদ সব সময়ের মতোই বিভিন্ন ধর্মীয় ও আইনগত প্রশ্ন পর্যালোচনা ও জবাবদানে তাদের দায়িত্ব পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, পরিষদ ইসলামের মূল মূল্যবোধ সংরক্ষণে ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ওলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির দপ্তরের প্রধান তত্ত্বাবধায়ক শেখ ড. ফাহদ আল-মাজিদ।

ধর্মীয় বিষয়ক বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ধর্মীয় নেতৃত্ব কাঠামোতে জ্যেষ্ঠ ওলামা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নীতি–নির্ধারণ ও ইসলামি আইনগত ব্যাখ্যা প্রদানে ভূমিকা রাখে। গ্র্যান্ড মুফতির নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সমন্বিত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে ধারণা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026