1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ঢাকা সিটি নির্বাচন পেছানোর আবেদন পূজা উদযাপন পরিষদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ১০৬ বার দেখা হয়েছে

ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। একই সময় সরস্বতী পূজোও অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পেছানোর দাবি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠানো আবেদনে বলা হয়, তিথি মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। উভয় সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য অন্ততঃপক্ষে একদিন আগেই নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। এমতাবস্থায় একই দিনে একই অঙ্গনে কিভাবে পূজো হবে বা কিভাবে ভোটগ্রহণ করা যাবে তা আমাদের নিকট বোধগম্য নয়।

কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আবেদনে আরো বলা হয়, ৩০ জানুয়ারি নির্ধারিত ভোটের দিন পিছিয়ে নিয়ে অন্য কোনো দিন নির্ধারণ করা হোক। অন্যথায় যেসব শিক্ষায়তনে সরস্বতী পূজো হবে সেসব শিক্ষায়তেন ভোটকেন্দ্র না কারার জন্য অনুরোধ করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com