1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

হাইকোর্টের আইনজীবী হতে এবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক; সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে তালিকাভুক্তির জন্য প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। এর আগে কেবল লিখিত ও মৌখিক পরীক্ষার রেওয়াজ থাকলেও এবার এমসিকিউ (MCQ) যুক্ত করা হয়েছে। পাশপাশি হাইকোর্টে তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষার ফরম পূরণের তারিখও ঘোষণা করা হয়েছে।

দেশে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে আজ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এমসিকিউ (MCQ) যুক্ত করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ ঘণ্টা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনজীবী সনদপ্রাপ্ত যে সকল অ্যাডভোকেটের বৈধ রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ১২ হাজার টাকা এবং ফরম ফি বাবদ ১ হাজার টাকা বার কাউন্সিলের অনুকূলে সংস্থার ব্যাংক হিসাবে জমা দিতে হবে। পাশপাশি প্রয়োজনীয় কাগজপত্র (যেমন- বৈধ রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, সকল শিক্ষা সনদ ও নম্বরপত্র, বার কাউন্সিল সনদ/প্রভিশনাল সনদ, স্ব স্ব আইনজীবী সমিতিতে যোগদানের তাখিরসহ সদস্য সনদ, ৫টি দেওয়ানী, ১০টি রিট ও ১০টি ফৌজদারি মামলার তালিকা, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ইত্যাদি) জমা দিতে হবে।

এছাড়া গত লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ ও মৌখিক পরীক্ষায় যাদের লিখিত পরীক্ষার ফল বাতিল করা হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে তারাও প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ২ হাজার টাকা এবং ফরম ফি বাবদ ১ হাজার টাকা বার কাউন্সিলের অনুকূলে সংস্থার ব্যাংক হিসাবে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com