1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক। সময়ে সময়ে মন্ত্রিসভা পুনর্গঠন হয়। নতুন বছরে হয়তো কিছু হতে পারে। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ার পর গতকাল সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামীকাল দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে। এ সময় সাংবাদিকরা জানতে চান শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নতুন কমিটিতে আসতে পারে কিনা- জবাবে তিনি বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, ববি, রুপুমতি এরা কেউই… এদের পরিবারের সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এবারকার নেতৃত্বেও কেউ আসবেন- এমন কোনো ইঙ্গিত আমি পাইনি। ওবায়দুল কাদের জানান, এখনো অনেক পদ ফাঁকা রয়েছে। সেসব পদেই আগামীকাল মঙ্গলবার দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com