1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

১০ জানুয়ারি থেকে ক্ষণ গণনা শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ১১১ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। সভায় ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং সকল জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আগামী ১০ জানুয়ারি থেকে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা শুরু হবে। এ উপলক্ষে দেশের ৫৩টি জেলার ৫৪টি স্থানে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে৷

প্রতিমন্ত্রী এ সময় ডিসপ্লে বোর্ড স্থাপনের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে আহ্বান জানান।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com