1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আগামীকাল রাজধানী জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ১১৮ বার দেখা হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আগামীকাল হলি আর্টিজান মামলার রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ মঙ্গলবার বিকেলে র‌্যাব হেডকোয়ার্টারে হলি আর্টিজান মামলার রায়কে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে মহাপরিচালক এ কথা জানান। আগামীকাল হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে র‌্যাব বিশেষ সতর্ক অবস্থানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আগামীকাল হলি আর্টিজান মামলার রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যতদিন প্রয়োজন মনে করব, ততদিন এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

তিনি আরও বলেন, ‘আগামীকালের রায় আমাদের জন্য একটি মাইলফলক। হলি আর্টিজানের ঘটনায় দেশ-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিলো। এ দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে মানুষের কখনো কল্পনাও ছিল না। জঙ্গিরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করতে পারে সে জন্য র‌্যাব সব সময় সতর্ক থাকে। আমরা অনেক কাজ করি কিন্তু কখনো জঙ্গিবাদ থেকে দৃষ্টি সরাই না।’

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আগামীকালের রায়ে আমরা আশা করব যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং প্রত্যাশা নিহতদের স্বজনরাও ন্যায় বিচার পাবেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশ বিশ্বে একটি শান্তি প্রিয় দেশ। জঙ্গিরা এখানে আর মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না। ইতোমধ্যে আমরা জঙ্গি বিরোধী অ্যাপ তৈরি করেছি। বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনাগুলো সফলতার সঙ্গে মোকাবেলা করেছি।’

এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দেশে থেকে ৮০৯ জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, এমন কোন সপ্তাহ নেই যে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে না। এখন পর্যন্ত র‌্যাবের সঙ্গে বন্দুকযদ্ধে ২৫ জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। ইতোমধ্যে জঙ্গি দলের ৮জন সদস্য র‌্যাবের হাতে আত্মসমর্পণ করেছে। জঙ্গিরা যে আত্মসমর্পণ করতে পারে তার নজির বিশ্বে একমাত্র বাংলাদেশই রেখেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com