1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

হাজারীবাগে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৯৯ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি;

রাজধানীর হাজারীবাগ গজমহল এলাকায় আবিদ হাসান (২৩)নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় গজমহল ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শাহীদ উদ্দিন জানান, কে বা কারা বাসা থেকে ফোনে ডেকে নিয়ে গজমহল এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত আবিদ হাসান ১৪৩ গজমহল হাজারীবাগের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পেশায় তিনি চামড়ার মানিব্যাগের ব্যবসা করতেন বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com