1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সংসদের পঞ্চম অধিবেশন বসছে বৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে বিকাল সোয়া ৪টায়।

এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণসহ বিল ও বিষয়ে সিদ্ধান্ত হবে।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশনে থাকার সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার বেসরকারি দিবস হওয়ায় কোনো বিল উঠবে না বা পাস হবে না। তবে দু’টি বিলের বিষয়ে সংসদীয় কমিটির সভাপতিরা রিপোর্ট উত্থাপন করতে পারেন বলে জানা গেছে। বৈঠকে সিদ্ধান্ত প্রস্তাব হিসেবে ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রাখা, নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা, কোল্ড স্টোরেজ, লঞ্চ ঘাট নির্মাণ বিষয় উত্থাপিত ও নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। অধিবেশনের শুরুতে সভাপতিন্ডলীর সদস্য মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com