1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ভোট দেওয়ার বিনিময়ে পরীক্ষায় অতিরিক্ত নম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে এক শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল সমর্থিত একটি প্যানেলকে ভোট দেওয়ার বিনিময়ে পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২০–২১ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে এই অভিযোগের সূত্রপাত ঘটে। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার হলে উপস্থিত শিক্ষার্থীদের কাছে ড. তারেক বিন আতিক ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পক্ষে ভোট দেওয়ার প্রস্তাব দেন এবং ভোট দিলে পরীক্ষার খাতায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেন। একাধিক শিক্ষার্থী একই ঘটনার পুনরাবৃত্তির উল্লেখ করেন।

অভিযোগে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, এটি নতুন ঘটনা নয়; আগেও বিভিন্ন সময় ওই শিক্ষক একই প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন।

অভিযুক্ত শিক্ষক ড. তারেক বিন আতিক অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, এই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং অভিযোগগুলো ভিত্তিহীন।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, “যদি কেউ সত্যিই এমন আচরণ করে থাকে, তাহলে তা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা যায়, জকসু নির্বাচনে সকল প্রার্থীর জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার। এ ধরনের অভিযোগ তদন্তের মাধ্যমে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026