1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আইজিপির নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ১০৭ বার দেখা হয়েছে

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নাম ভাঙিয়ে টাকাপয়সা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পুরানা পল্টন লাইন এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. টিপু মিয়া (৩৫)। তিনি একটি প্রতারক চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, টিপু মিয়া বাংলাদেশ পুলিশের লোগো ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠাতেন। চিঠিতে আইজিপি বা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম লিখে নিজেই স্বাক্ষর দিতেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট ছাপানোর নাম করে এই টাকাটা তোলা হতো।

জিজ্ঞাসাবাদে টিপু মিয়া পুলিশকে জানিয়েছেন, তিনি উচ্চমাধ্যমিক পাস ও টিএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে চিঠিপত্র দেওয়া নেওয়ার কাজ করতেন। তখনই তিনি এই প্রতারণার কৌশল রপ্ত করেন। ডিবির (উত্তর) উপপুলিশ কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে টিপুকে গ্রেপ্তার করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com