1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সাতটি আবাসন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ১০৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য, সরকারি কর্মকর্তা ও কর্মচারি এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য আজ ৭টি আবাসন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এসব প্রকল্প উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমরা মন্ত্রিসভার সদস্য, সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১ হাজার ৬৭১টি আবাসন প্রকল্প উদ্বোধন করেছি।’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পের ৪টি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। অপর ৩টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে জাতীয় গৃহায়ণ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এসব সুন্দর ও মনোরম পরিবেশে আবাসন সুবিধা পেয়ে তারা তাদের দায়িত্বের প্রতি আরো মনোযোগী হবেন।’
তিনি বলেন, ইতোমধ্যেই তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য রাজধানীতে আবাসন সুবিধা আরো ৪০ শতাংশ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। ২০১৪ সালে এটা ছিল মাত্র ৮ শতাংশ।
শেখ হাসিনা বলেন, ‘আমরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আরো ১৬টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ৩৫০টি ফ্লাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, ১৩টি প্রকল্পের মাধ্যমে আরো ১ হাজার ৬৭৪টি ফ্লাট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সুপ্রিমকোর্টের বিচারপতি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১ হাজার ৫১২টি ফ্লাট নির্মাণ করে তাদের মধ্যে বিতরণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের আবাসন সুবিধার জন্য ইতোমধ্যে ৬৪টি জেলায় ২ হাজার ৮১৬টি ডরমেটরি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তাঁর সরকার সবার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের জনগণের জন্য ৩৩ হাজার ৫২৬টি প্লট উন্নয়ন এবং ৮ হাজার ৯২২টি ফ্লাট বিক্রির জন্য নির্ধারণ করেছি। এরমধ্যে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের তৃতীয় পর্যায়ের ৬ হাজার ৬৩৬টি ফ্লাট বিক্রির জন্য নির্মাণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, আরো ১৮ হাজার ১০৫টি ফ্লাটের উন্নয়ন এবং ৮ হাজার ৩৯টি ফ্লাটের নির্মাণ কাজ চলছে। শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশব্যাপী ১৮ হাজার ১৪৮টি প্লট উন্নয়ন এবং ১ লাখ ৪১ হাজার ৬৮৭টি ফ্লাট নির্মাণের উদ্যোগ নিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, এসব প্লট ও ফ্লাটের উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের আবাসন সমস্যা দ্রুত হ্রাস পাবে।
তিনি বলেন, ‘আমরা একটি লোককেও বস্তিতে বসবাস করতে দিতে চাই না। কাজেই আমরা রাজধানীর বস্তিবাসীর জন্য এখন ফ্লাট নির্মাণ করছি। এরমধ্যেই মিরপুরে ৫৩৩টি ফ্লাটের নির্মাণ কাজ চলছে। এছাড়া, বস্তিবাসীর জন্য আরো ১৬ হাজার ফ্লাট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা সুপরিকল্পিত নগরায়ন এবং সময়োপযোগী হাউজিং ও বিল্ডি রিচার্স ইন্সিটিটিউট অর্ডিন্যান্স আইন পাস করেছি।’
প্রধানমন্ত্রী পরে নগরীর ইস্কাটন রোডে গ্রেড-১ সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ৩টি ভবনের একটি পরিদর্শন করেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৭টি প্রকল্পের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com