1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

১২ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ২২৬ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি ;‘ইফিড্রিল’ নামে একটি ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। অজ্ঞাত কারণে ইনজেকশনটি বরিশালের ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে না। এ সংকটের সুযোগ নিয়ে এক ফার্মেসি মালিক এক হাজার টাকায় ইনজেকশনটি কিনতে বাধ্য করেছেন এক রোগীর স্বজনকে।

সোমবার দুপুরে এ ঘটনায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযুক্ত ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। তার আগে জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিলেন রোগীর স্বজন মো. রুবেল হাওলাদার। অভিযুক্ত ব্যবসায়ী হচ্ছেন নগরীর ইসলামিয়া হাসপাতালের সামনে অবস্থিত ‘মেডিসিন কর্নার’ ফার্মেসির মালিক মনিরুল ইসলাম।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে রুবেল হাওলাদার নামের এক ব্যক্তি তাদের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিকেল সাড়ে ৩টায় অভিযানে যান। অভিযোগের সত্যতা মেলায় মালিক মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোগীর স্বজন রুবেল হাওলাদার বলেন, চিকিৎসক জরুরি ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলেন। আমি অনেক দোকান ঘোরার পরও কোথাও না পেয়ে মেডিসিন কর্নার থেকে এক হাজার টাকায় কিনি। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে চিকিৎসককে সবকিছু খুলে বলি। এ সময় চিকিৎসক জানান, এই ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। তিনি বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন।

হরুবেল হাওলাদার জানান, মেডিসিন কর্নারে ইনজেকশনটি পাওয়ার পর মালিক মনিরুল ইসলাম এক হাজার টাকা দাম চান। এত দামের কারণ জানতে চাইলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, নিলে নেন, নইলে চলে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026