1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা

বিএসটিআইর অভিযানে ৪ হাজার পানির জার ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১৬৯ বার দেখা হয়েছে

বিভিন্ন কোম্পানির চার হাজার পানির জার ধ্বংস করেছে বিএসটিআই। দেশের একমাত্র মান সংস্থার অনুমোদন না নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের জারে খাওয়ার পানি বাজারজাত করায় এগুলো ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রমনা, ফকিরেরপুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকায় এবং কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় ভোররাত থেকে আকস্মিক অভিযান পরিচালনা করে এসব জার ধ্বংস করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএসটিআই। পাশাপাশি সংস্থার পরিদর্শন দল জার ভর্তি করার কাজে ব্যবহূত যন্ত্রপাতিও ধ্বংস করে।

অভিযানের সময় বিভিন্ন হোটেল, দোকানপাট এবং উপস্থিত ক্রেতা ও ভোক্তাদের অবৈধভাবে বাজারজাত করা জারের ড্রিংকিং ওয়াটার কেনা ও বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

এদিকে, বিএসটিআইর লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উৎপাদন এবং বিক্রির অপরাধে কেরানীগঞ্জের ‘বিকাশ কাটিং অ্যান্ড করোগেটেড ইন্ডাস্ট্রিজে’র বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা: অন্যদিকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মিরপুরের সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

সংস্থার পরিদর্শন দল কাজীপাড়ায় কাসারিকা ফার্নিশিং এবং ডি গ্যালারি নামের পর্দার কাপড়ের দোকানের বিরুদ্ধে গজকাঠি ব্যবহার করায় মামলা করে। একই এলাকার মোহাম্মদ ডি ফল ভাণ্ডার, বনফুল অ্যান্ড কোং ও মিরপুর-২-এর বড় বাগবাজার এলাকার হক বেকারি অ্যান্ড সুইটস পণ্যের প্যাকেটে ওজন ও মূল্য উল্লেখ না করায় মামলা করা হয়। মিরপুর-১০ নম্বরের জনতা ফুডস স্টোর ও সাহাদাৎ হোসেনের ফলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলে বিএসটিআইর ভেরিফিকেশন সার্টিফিকেট না নেওয়ায় মামলা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026