1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দেশজুড়ে তিন দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু ১৮ জুন মহাসড়কের ময়লা অপসারণ করে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা, গ্রুপ ডি-তে জমজমাট লড়াইয়ের আভাস ইরানের ২৪ বিলিয়ন ডলার সম্পদ ছাড় দিতে ট্রাম্পের সম্মতি, চুক্তির অপেক্ষায় দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানে আজ চুক্তি সইয়ের সম্ভাবনা, সময়সূচি নিয়ে তেহরানের দ্বিমত সিঙ্গাপুর বা কানাডা নয়, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

কঠিন সময়ে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বিএনপির গত শনিবারের মহাসমাবেশ প- হয়ে যাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের কেউ জেলে, কেউ আত্মগোপনে চলে গেছেন। এর মধ্যে দলের মহাসচিবসহ আড়াই হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপিও শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে এসে কঠোর কর্মসূচিতে ঝুঁকেছে। তবে কঠোর কর্মসূচি ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়ার মতো কোনো শীর্ষ নেতৃত্ব মাঠে নেই। আবার সরকারও রাজপথে অ্যাকশন এবং ব্যাপক ধরপাকড় ও তল্লাশিসহ কঠোর অবস্থানে নিয়েছে। এ অবস্থায় চলমান পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ মনে করছে দলটি। এর মধ্যে পরিস্থিতির সুযোগ নিয়ে ‘চাপ ও প্রলোভনে’ নেতাদের মনোবল শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা সেটাও ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিন আন্দোলন করে সাফল্যের অপেক্ষায়

থাকা দলটি কঠিন এক পরিস্থিতিতে পড়েছে।

এরই মধ্যে ক্ষমতাসীনদের দিক থেকেও বিরোধীদের আন্দোলন শেষ হয়ে গেছে বলে ধারণা দেওয়ার চেষ্টা চলছে। তবে দলটির নেতারা মনে করেন সরকারই বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করেছে এবং এর মধ্য দিয়ে দেশে-বিদেশে আন্দোলনের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি, সম্ভাব্য কর্মসূচি এবং শীর্ষ নেতাদের গ্রেপ্তারের আশঙ্কায় এক নেতা গ্রেপ্তার হলে নেতৃত্ব যেন আরেকজনের স্বয়ংক্রিয়ভাবে চলে যায় সেটি আগেই ঠিক রেখেছে দলটি। যেমন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তারের পর তার স্থলে কাজ করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান জানতে আমাদের সময়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রুহুল কবির রিজভী সঙ্গে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন কোনো কিছু নেতাদের হাতে নেই। আন্দোলনের পুরো দায়িত্ব সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়ে নিয়েছে। যে আন্দোলন সাধারণ মানুষ অংশ নেয়, সেই আন্দোলন গ্রেপ্তার করে বন্ধ করা যায় না। এবারের আন্দোলনের সফলতা খুব দ্রুত দেশবাসী দেখতে পাবে।    বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026