1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক

ঢাকা উত্তর সিটিতে গৃহকরের টাকা ‘আত্মসাৎ’, যাচ্ছে কার পকেটে গৃহকর পরিশোধের বিপরীতে ভুয়া রসিদ দেওয়া হয়েছে। পোর্টাল থেকেও কর পরিশোধের লেনদেনের তথ্য সরিয়ে ফেলা হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকার বাসিন্দা মারুফ হোসেন। গৃহকর পরিশোধে ভুয়া রসিদ পাওয়া নিয়ে ৬ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে লিখেছেন, গত ২২ জানুয়ারি তিনি ডিএনসিসির অঞ্চল-২–এ একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় ২০২২-২৩ অর্থবছরের গৃহকর বাবদ ৪২ হাজার ৭ টাকা পরিশোধ করেন। পরে গত ১১ জুলাই চলতি অর্থবছরের কর পরিশোধ করতে গিয়ে জানতে পারেন, তাঁর গত অর্থবছরের টাকাই বকেয়া আছে।

এ ঘটনায় যোগাযোগ করলে মিরপুরে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা মারুফকে জানান, কর পরিশোধের যে রসিদ তাঁকে দেওয়া হয়েছে, সেটা ভুয়া। পরে কর পরিশোধের তথ্যসংক্রান্ত ঢাকা উত্তর সিটির ওয়েবসাইটের নাগরিক পোর্টালে গিয়ে দেখেন, তাঁর কর পরিশোধের লেনদেনের তথ্যও সরিয়ে ফেলা হয়েছে।

কেউ যদি প্রতারণা বা ছলছাতুরীর আশ্রয় নিয়ে থাকেন, তাহলে তাঁকে আইনের আওতায় আসতে হবে। এ ব্যাপারে ডিএনসিসি ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) প্রদর্শন করবে।

সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসি

এ বিষয়ে গত রোববার সন্ধ্যায় মারুফ প্রথম আলোকে বলেন, ‘উনারা (সিটি করপোরেশন) এক সপ্তাহের সময় নিয়েছেন। দেখি কী সমাধান দেন।’

শুধু মারুফ হোসেনই নন, গৃহকর পরিশোধে ভুয়া রসিদ পাওয়া নিয়ে ডিএনসিসিতে এখন পর্যন্ত সাতজন ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। তাঁদের মধ্যে মারুফসহ তিনজনের অভিযোগের অনুলিপি প্রথম আলোর হাতে এসেছে।

অভিযোগে বলা হয়েছে, গৃহকর পরিশোধের বিপরীতে তাঁদের ভুয়া কিংবা জাল রসিদ দেওয়া হয়েছে। টাকা জমা দেওয়ার পর নাগরিক পোর্টালে তাঁদের কর পরিশোধের বিষয়টি হালনাগাদ দেখানো হয়েছিল। এখন চলতি অর্থবছরের টাকা জমা দিতে গিয়ে দেখছেন, আগের তথ্য মুছে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, করের টাকা পরিশোধই হয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026