1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

দিনমজুরি করে ল্যাপটপ কিনে মাসে এখন ২ লাখ টাকা আয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

‘বছর তিনেক আগে অনলাইনে একদিন জানতে পারি, ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা যায়। শিখতে হবে কম্পিউটার সফটওয়্যারের কাজ। কিন্তু এসব কাজ করতে গেলে তো দরকার একটি ল্যাপটপ কম্পিউটার। এত টাকা কোথায় পাব?’ বলছিলেন নাটোরের মো. নিয়ামুল।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে থাকেন নিয়ামুল। বাবা মোহাম্মদ হোসেন আলী প্রামাণিক কৃষক। অসচ্ছল পরিবার। তাই ২০২০ সালের শেষ দিকে এইচএসসি পাস করে ল্যাপটপের জন্য টাকা জোগাড় করার উদ্যোগ নিলেন। এইচএসসি পাস নিয়ামুল দিনমজুর হিসেবে কাজ করতে থাকলেন। কখনো খেতে মাটি কাটার কাজ, জমিতে ধান লাগানো, আবার কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন নিয়ামুল আর টাকা জমাতে থাকেন। এভাবেই চলল প্রায় চার মাস। এরপর ঢাকায় এসে ৪২ হাজার টাকায় একটি পুরোনো (সেকেন্ড হ্যান্ড) ল্যাপটপ কেনেন নিয়ামুল।

বাড়ি ফিরে এবার শেখার পালা। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য চাই প্রশিক্ষণ। আবারও সেই টাকার চিন্তা। নিয়ামুল আবার শুরু করলেন দিনমজুরি। টাকা জমানোর পর অনলাইনে স্কিলআপার নামে এক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল বিপণনের কোর্স করেন। ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ শুরু করেন ২০২১ সালে। এরপর শুধুই সফলতার গল্প। কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় নিয়ামুল এখন কিনেছেন একাধিক ল্যাপটপ। নলডাঙ্গার বাড়ি থেকে তিনি এই তিন ল্যাপটপে কাজ করেন। নলডাঙ্গার গ্রামে বসে নিয়ামুলের আয় এখন গড়ে মাসে প্রায় দুই হাজার ডলার—টাকার হিসাবে ২ লাখ টাকার বেশি। একই সঙ্গে নাটোরের শহীদ নজমুল হক সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে পড়ছেন মো. নিয়ামুল। সম্প্রতি নাটোরের মাধনগরে নিয়ামুলের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026