1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

এমপির বিরুদ্ধে চেয়ারম্যানকে হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছেলে মোতালেব হাওলাদারের মো. মাহমুদ হাসান।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাহমুদ হাসান অভিযোগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার উদ্দেশ্যে আনন্দ র‌্যালি করেন। ওইদিন বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে র‌্যালিটি পৌঁছালে সংসদ সদস্য আ স ম ফিরোজের হুকুমে সন্ত্রাসী বাহিনী তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার বাবার ডান পা ভেঙে যায় এবং আঘাতের ফলে ফুসফুস ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এর আগে গত ১৭ মার্চ বাউফলে উপজেলা আওয়ামী লীগের তিন পক্ষ একই সময়ে কর্মসূচির ডাক দেয়। এর মধ্যে সংসদ সদস্য আ স ম ফিরোজ ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেবের দু’পক্ষ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করে।

এ কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে। সংসদ সদস্য আ স ম ফিরোজের পক্ষের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয় ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের পক্ষের নেতা-কর্মীরা বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার আবদুল মোতালেবের নেতৃত্বে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আনন্দ র‌্যালি বের হয়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিল। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পুলিশ বাধা বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তখন আবদুল মোতালেবের কর্মী-সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত মানুষ আহত হন। একপর্যায়ে আবদুল মোতালেব ও নেতা-কর্মীদের ওপর হামলা চালায় সংসদ সদস্য আ স ম ফিরোজের গ্রুপ। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে আছেন বলে জানা গেছে।

এদিকে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে অভিযুক্ত করে উপ-পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com