1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলারের বিপরীতে টাকার দাম কমল ১ টাকা ৬০ পয়সা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ডলারের বিপরীতে আবারো কমানো হয়েছে টাকার মান। গতকাল ডলারের দাম ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৫০ পয়সা ধার্য করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার সর্বশেষ ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দেয়া হয়েছিল। সে হিসাবে তিনদিনের ব্যবধানে ১ টাকা ৬০ পয়সা বেড়েছে ডলারের দাম।

সব মিলিয়ে চলতি অর্থবছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলো ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২১ সালের জুনে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

বাজারে সংকট তীব্র হওয়ায় পুরো মে মাসেই অস্বাভাবিক দামে ডলার কিনতে থাকে ব্যাংকগুলো। এক্ষেত্রে ৯৬ টাকারও বেশি মূল্যে এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে রেমিট্যান্সের অর্থ কিনে নেয় কোনো কোনো ব্যাংক। আর খুচরা বাজারে (কার্ব মার্কেট) ডলারের দাম উঠে যায় ১০২-১০৪ টাকায়। এ অবস্থায় ডলারের বাজারে লাগাম টানতে উদ্যোগী হয় কেন্দ্রীয় ব্যাংক। গত ২৬ মে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতাদের সঙ্গে গভর্নর ফজলে কবির বৈঠকে বসেন। ওই বৈঠক থেকেই অভিন্ন দামে ডলার কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বেঁধে দেয়া হয় ৮৯ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দামে এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে রেমিট্যান্সের অর্থ কিনতে পারেনি কোনো ব্যাংক। আর রফতানিকারকরাও বেঁধে দেয়া দামে রফতানি আয় নগদায়ন করেননি। এ অবস্থায় গত সপ্তাহজুড়ে আমদানি দায় পরিশোধে ব্যাংকগুলোকে হিমশিম খেতে হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ’২১-মার্চ ’২২) ৩ হাজার ৬৬১ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যেটি ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। বিপরীতে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশে ৬ হাজার ১৫২ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ৮৬ শতাংশ। রেকর্ড এ আমদানি প্রবৃদ্ধি দেশের ২ হাজার ৪৯০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি করেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থে দেশের বাণিজ্য ঘাটতি পূরণ হতো। কিন্তু রফতানি আয়ের পাশাপাশি রেমিট্যান্স যুক্ত করেও আমদানি ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026