1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

গ্রামীণ অবকাঠামোয় বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমার গ্রাম আমার শহর প্রকল্পসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের নেয়া বেশ কয়েকটি প্রকল্পে পাঁচ থেকে আট বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অন্যান্য ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংকও আমাদের অর্থায়ন করে থাকে। আমরা যেসব প্রকল্পের জন্য বিশ্বব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে টাকা নিই সেটা কাজে লাগিয়ে আমাদের দেশে যে আয় হয়, সে অনুযায়ী জাতীয় অর্থনৈতিক অবস্থার উন্নয়নের প্রেক্ষিতে আমরা আবার তাদের সে লোন পরিশোধ করি।

মন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত কখনো ঋণ খেলাপি করি নি। এতে করে বিশ্বব্যাংক সহ অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেশি রয়েছে। বিশ্বব্যাংকও আমাদের টাকা দিতে চায়।

তিনি বলেন, ‘আমার গ্রাম আমার শহরে যে সব যোগাযোগ ব্যবস্থা বা ব্রিজ-কালভার্ট করার প্রয়োজন আছে সেগুলোতে তারা সহযোগিতা করতে রাজি আছে। কোস্টাল এলাকায় সাইক্লোন হয়, সে সব এলাকার দূর্গত মানুষদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া প্রয়োজন সেগুলোতে তারা অর্থায়নে রাজি আছেন।’

তিনি আরও বলেন,‘ আমাদের বেশ কিছু চলমান প্রকল্প আছে। আমাদের নতুন আরও কিছু প্রকল্প নিতে হবে। তারা আমাদের এখানে পাঁচ থেকে আট বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে। এটা বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এক সময় পদ্মা সেতুতে টাকা দিতে অপারগতা প্রকাশ করার প্রেক্ষিতে আমরা যেহতু নিজস্ব সামর্থ্যে করতে পেরেছি। তাদের এক দশমিক দুই বিলিয়ন ডলার ছিলো, আমরা সেটায় চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ব্রিজসহ কানেক্টিং রাস্তাও করেছি।’

তিনি বলেন, ‘আমরা যত টাকা চাই এবং সে অনুযায়ী যদি প্রকল্প বের করি তাহলে তারা অর্থায়ণ করতে রাজি আছে। আমরা যাচাই বাছাই করছি, এডিবি থেকে নিবো নাকি ওয়াল্ড ব্যাংক থেকে নেবো নাকি জাইকা থেকে নেবো।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026