1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

‘নৌকার পক্ষে কাজ’ না করার গুলি করে হত্যা!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়রে নির্বাচনী সহিংসতায় গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, আগামী ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে নির্বাচনী প্রচারণায় কথা কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগের একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায়। এতে পাইকাল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে তোতা শেখ (৪০) গুলিবিদ্ধ হন। এসময় আহত হন আরো চারজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর হাসপাতালে নিয়ে আসলে তোতা শেখ সেখানে মারা যান। এতে আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের ভাই রফিক শেখ বলেন, ‘আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎ আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনেন। এ বিষয় নিয়ে শুক্রবার বিকেলে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন, খাজা ও জাহাঙ্গীরসহ অন্যান্যরা অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমার পায়ে গুলি লাগে। পাইকাল গ্রামের বাচ্চু মন্ডল, সুমন, কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হয়। পরে লোকজন আমাদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর হাসপাতালে নিয়ে আসলে আমার ভাই তোতা শেখ মারা যান।’

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি গিয়ে বিস্তারিত জানাতে পারব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026