1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হেলে পড়লো বিদ্যুতের ৮টি খুঁটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এতে বিদ্যুতের ৪টি খুঁটি ভেঙে গেছে ও ৪টি খুঁটি হেলে আন্ডারপাসের উপরে গিয়ে পড়েছে।
রোববার (১০ই অক্টোবর) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেসময় বিদ্যুতের খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমার রাস্তায় পড়ে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। তবে স্বস্তির বিষয় এতো মারাত্মক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ড্রেন নির্মাণের কাজ হচ্ছিল কত ৩-৪ দিন যাবৎ। ড্রেন নির্মাণের জন্য মহাসড়কের পাশে মাটি খুড়ার ফলে পাশে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ার অংশ উন্মুক্ত হয়ে যায়। ফলশ্রুতিতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সম্পূর্ণ খামখেয়ালিপনার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি মধ্যরাতে না ঘটে দিনের বেলায় ঘটলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো তা কল্পনা করা যায়না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ (সাসেক) প্রকল্পের উপ সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুর রহমান বলেন, ‘আমরা ড্রেন নির্মাণের জন্য মাটি খননের দুইদিন পর এই ঘটনা ঘটেছে।

তবে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।’
মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জাকির হোসেন বলেন, সড়ক ও জনপদ বিভাগ চরমভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কাজের আগে তারা আমাদের বিষয়টি জানালে এই দুর্ঘটনা ঘটতো না। তবে আমরা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026