1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ২১৪ বার দেখা হয়েছে

শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়তে পারে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র। এজন্য সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক একথা বলেন।

প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুরে একইসঙ্গে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ।

প্রতিমন্ত্রী বলেন, শহরের শিক্ষার্থীদের সরকার যে সুযোগ-সুবিধা দিচ্ছে, সেই একই সুবিধা গ্রামের শিক্ষার্থীরাও পাচ্ছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক বা অর্থনৈতিক কোন ভেদাভেদ করেনি সরকার। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্লাসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে সরকার আন্তরিক। এ পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মানসম্মত ও গুণগত শিক্ষা প্রদান সহজ হবে।

স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে, কেশবপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে অভিভাবকগণ এসএমএসের মাধ্যমে সন্তানের নিয়মিত উপস্থিতি, ক্লাস পারফর্মেন্স ও রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, অনলাইনে ভর্তি, পরীক্ষা, লাইব্রেরি সুবিধা প্রদান এবং শিক্ষক ও অভিভাবকের সরাসরি যোগাযোগ সম্ভব হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026