1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে ঋণের ফাঁদে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত সার্বজনীন কল্যাণের লক্ষ্যে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী ঢাকার দুই সিটির প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সঙ্গে চূড়ান্ত চুক্তি, নামমাত্র খরচে খেলা দেখাবে বিটিভি জাতীয় সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে নাসিক প্রশাসকের কড়া বার্তা: ব্যর্থতায় বদলি, সাফল্যে পুরস্কার নেত্রকোনা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পাহারায় যুক্ত হয়েছেন গ্রামবাসীরা হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, অক্ষত অবস্থায় দুই পাইলট উদ্ধার

ঋণখেলাপির দায়ে নির্বাচনে অযোগ্য ১১৮ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

ঋণখেলাপির দায়ে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে আলোচিত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপির দায়ে এবারে ১১৮ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সব মিলিয়ে এবার ২ হাজার ৭১৬ জন মনোনয়নপ্রাত্যাশীর মধ্যে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানা গেছে।

ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিলের তালিকায় হেভিওয়েটদের মধ্যে আরও আছেন– নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরন এমপি, লক্ষ্মীপুর-৪ আসনের বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী এমপি, পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীসহ অনেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026