1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে ঋণের ফাঁদে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত সার্বজনীন কল্যাণের লক্ষ্যে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী ঢাকার দুই সিটির প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সঙ্গে চূড়ান্ত চুক্তি, নামমাত্র খরচে খেলা দেখাবে বিটিভি জাতীয় সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে নাসিক প্রশাসকের কড়া বার্তা: ব্যর্থতায় বদলি, সাফল্যে পুরস্কার নেত্রকোনা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পাহারায় যুক্ত হয়েছেন গ্রামবাসীরা হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, অক্ষত অবস্থায় দুই পাইলট উদ্ধার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল বৃহস্পতিবার।

বৃহস্পতিবার(৩০ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছে ইসির কর্মকর্তারা।

এরপর ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রবিবার) ভোটগ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত) নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026